ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আমরা অল্প দিনের সরকার, তাই সবকিছু বদলানো সম্ভব নয় : ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমরা অল্প দিনের সরকার। তাই সবকিছু বদলানো সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব শিল্পী ও সাহিত্যিকদের জীবন ও কর্ম উদযাপনের জন্য সরকার ভূমিকা রাখছে। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই কৈফিয়ত জানিয়েছেন।


ফারুকী বলেন, ‘আমার একজন বন্ধুর লেখা আমাকে নজরে এসেছে। এতে প্রশ্ন করা হয়েছে, কেন শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুতে উদযাপন করা হয়, জীবদশায় তাদের জন্য কেন কিছু করা হয় না। আহমদ রফিকের মৃত্যু প্রসঙ্গেই এটি উঠে এসেছে। আমরা এই প্রশ্ন সবসময়ই ভাবতাম।’


তিনি জানান, ‘আমরা আহমদ রফিকের সঙ্গে জীবিত অবস্থায়ই যোগাযোগ রেখেছি। আমাদের বড় পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের কিংবদন্তিদের জীবন ও কর্ম সেলিব্রেট করা। এটি স্থানীয় পর্যায়ে শুরু হবে, ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়েও যাবে। অনুষ্ঠানগুলো যেন বোরিং বা অপ্রাসঙ্গিক সরকারি আয়োজনে পরিণত না হয়, তার জন্য প্রোগ্রাম কিউরেশনে মনোযোগ দিচ্ছি।’


ফারুকী উদাহরণ হিসেবে বলেন, ‘অক্টোবরের ৮ তারিখে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যা আয়োজন করা হচ্ছে। সেখানে এই প্রজন্মের শিল্পীরাও পারফর্ম করবেন।’


তিনি আরও বলেন, ‘আমরা যারা আছি এবং যারা চলে গেছেন, সকলকে উদযাপন করব। বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, রক লেজেন্ড জেমস, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুনসহ আরও অনেক শিল্পীর নাম থাকছে। আহমদ রফিককে বেঁচে থাকতেই আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি।’


সংস্কৃতি উপদেষ্টা উল্লেখ করেন, ‘শিল্পী-সাহিত্যিকদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ছিল এবং আমরা তা সর্বোচ্চভাবে পালন করেছি। তবে ফটো তুলে প্রচার করা আমাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে।’


ফারুকী বলেন, ‘আমরা অল্প দিনের সরকার হলেও কালচারাল ইনক্লুসিভনেস ও জুলাই ন্যারেটিভ নিয়ে কাজ করছি। শিল্পকলা একাডেমিতে নতুন বিভাগ, ইন্টারন্যাশনাল ফিল্ম, থিয়েটার, মিউজিক ফেস্টিভাল, বিয়েনাল রিভাইটালাইজসহ বিভিন্ন বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। শুরু করেছি, পরবর্তী সরকার এগিয়ে নেবে।’

ads
ads
ads

Our Facebook Page

↑